BD Estimator ব্যবহারিকা User manual

ব্যবহারিকা

BD Estimator · PWD · LGED · RHD · BWDB

User manual

BD Estimator · PWD · LGED · RHD · BWDB

v1.0.0

অধ্যায় ০১Chapter 01 প্রথম পরিচয়First look

অ্যাপ খুললে উপরে দুটি সারি। উপরের সারিতে বইয়ের নাম, বই বদলানোর চিপ (PWD · LGED · RHD · BWDB, আর নিজের বই থাকলে +২ ▾), জোন, দুর্গম এলাকা, পরিশিষ্ট, হিসাব টুল আর ডান কোণে ⋯। নিচের সারিতে পাঁচটি ট্যাব — যেখানে আসল কাজ হয়।

ট্যাবকী করে
Schedule Itemsবইয়ের আইটেম দেখা ও খোঁজা
Estimateআপনার নিজের হিসাব
PLARপ্রাথমিক এস্টিমেট
Import BoQকারও পাঠানো BoQ মিলিয়ে নেওয়া
Own SoRআপনার প্রতিষ্ঠানের নিজের দর

বাঁ পাশে অধ্যায়ের তালিকা, সাথে প্রতিটিতে কতগুলো আইটেম আছে সেই সংখ্যা। ★ Favorites-এ আপনার চিহ্নিত আইটেম, All items-এ সব।

⋯ মেনু

ভাষা (বাং / EN), 🔑 লাইসেন্স, 🌙 আলো/অন্ধকার, 📖 ব্যবহারিকা, ✉ সমস্যা জানান — পাঁচটিই এখানে। উপরের সারিতে বইয়ের নামের জন্য জায়গা রাখতে এগুলো একসাথে রাখা হয়েছে। ব্যবহারিকা এই লেখাটাই — F1 চাপলেও খোলে, আর আলাদা উইন্ডোতে খোলে বলে পাশে রেখে কাজ করা যায়।

যেভাবে খুশি মাপ লিখুন

অ্যাপের যেকোনো সংখ্যার ঘরে =10ft, =.3+.2, =2*4, =2in বা 4′6″ লিখতে পারেন। ঘরের নিচে কত হলো তা দেখিয়ে দেওয়া হয় — মিলিয়ে নিয়ে তবেই এগোবেন।

Two rows across the top. The upper row names the book and carries the chips that switch between them (PWD · LGED · RHD · BWDB, plus +2 ▾ for your own books), the zone, the remote-area setting, the appendix, the calculation tools, and ⋯ at the far right. The lower row holds five tabs, and that is where the work happens.

TabWhat it is for
Schedule ItemsBrowsing and searching the book
EstimateYour own working
PLARPreliminary estimate
Import BoQMatching a BoQ somebody sent you
Own SoRYour organisation's own rates

Down the left are the chapters with a count against each. ★ Favorites holds what you have starred; All items holds everything.

The ⋯ menu

Language (বাং / EN), 🔑 licence, 🌙 light or dark, 📖 the user manual, ✉ report a problem. All five live here so that the top row has room for the name of the book. User manual is this document — F1 opens it too, and it opens in a window of its own so you can keep it beside your work.

Type a measurement any way you like

Any number field accepts =10ft, =.3+.2, =2*4, =2in or 4′6″. What it worked out appears under the field — read it before you move on.

অধ্যায় ০২Chapter 02 বই, জোন ও দুর্গম এলাকাBooks, zones and remote areas

চারটি বই আলাদা প্রতিষ্ঠানের, আর প্রত্যেকটির নিজস্ব জোন-বিভাজন। PWD-র জোন বিভাগের নামে (ঢাকা-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট…), LGED-র Zone-A/B/C। তাই বই বদলালে জোনের তালিকাও বদলে যায় — এটি ভুল নয়, বই দুটি আলাদা করে ভাগ করেছে।

জোন বাছা

উপরের Zone ড্রপডাউন। বদলালে পর্দার সব দর সাথে সাথে বদলাবে, আর আপনার চলতি এস্টিমেটও নতুন জোনের দরে হিসাব হবে।

এস্টিমেট বানানোর মাঝপথে জোন বদলাবেন না

বদলালে আগে বসানো আইটেমগুলোর দরও বদলে যাবে, অথচ পরিমাণ আগেরই থাকবে। কাজ শুরুর আগেই জোন ঠিক করে নিন।

দুর্গম এলাকা

কিছু বইয়ে দুর্গম বা যোগাযোগ-বিচ্ছিন্ন এলাকার জন্য অতিরিক্ত হার আছে। Remote area ড্রপডাউনে বেছে দিলে যেসব আইটেমে এটি প্রযোজ্য, সেখানে নিজে থেকেই যোগ হবে। প্রযোজ্য না হলে Not a remote area রাখুন।

পরিশিষ্ট

Appendix ড্রপডাউনে বইয়ের পরিশিষ্টের টেবিলগুলো — মজুরির হার, উপকরণের দর, শতাংশের হিসাব। মূল আইটেমের দর কোথা থেকে এল, তা মিলিয়ে দেখার জায়গা এটি।

মূল দর বাদ দেওয়া

Exclude basic rates (Man/Material) ঘরে টিক দিলে শ্রমিক ও উপকরণের একক দরগুলো তালিকা থেকে সরে যায়, কেবল কাজের আইটেম থাকে। খুঁজতে সুবিধা হয়।

The four books belong to four departments and each divides the country its own way. PWD names its zones after divisions (Dhaka–Mymensingh, Chattogram–Sylhet and so on); LGED uses Zone-A, B, C. So the list of zones changes when you change book. That is not a fault — the books really do divide the country differently.

Choosing a zone

Use the Zone dropdown at the top. Every rate on screen changes at once, and your current estimate is recalculated at the new zone's rates.

Do not change zone halfway through an estimate

The rates of everything already added will change while the quantities stay as they were. Settle the zone before you start.

Remote areas

Some books carry an uplift for inaccessible or hard-to-reach areas. Choose one in the Remote area dropdown and it is applied to the items where the book says it applies. Where it does not apply, leave Not a remote area.

The appendix

The Appendix dropdown holds the book's own tables — labour rates, material rates, percentage build-ups. This is where you go to see where a rate came from.

Hiding the basic rates

Tick Exclude basic rates (Man/Material) and the unit rates for labour and materials drop out of the list, leaving only the work items. It makes searching much quieter.

অধ্যায় ০৩Chapter 03 এস্টিমেটThe estimate

বইয়ের দর বদলানো যায় না, কিন্তু পরিমাণ, অংশ, রিবেট আর contingency সবই আপনার।

আইটেম যোগ করা

Schedule Items-এ আইটেমের ডান পাশে + চাপুন। একসাথে কয়েকটি নিতে চাইলে বাঁ পাশের ঘরে টিক দিয়ে উপরের বার থেকে যোগ করুন।

পরিমাণ বসানো

সরাসরি সংখ্যা লিখুন, নয়তো Dimensions চেপে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা ধরে হিসাব করান। Dimensions ব্যবহার করলে ছাপার সময় dimension breakdown-ও পাওয়া যায় — যাচাইকারীর জন্য যেটা দরকার হয়।

আকৃতি ও একাধিক অংশ

আকৃতি / সূত্র ড্রপডাউন ঠিক করে কোন সূত্রে হিসাব হবে — আয়তাকার বাক্স, বৃত্তাকার স্তম্ভ, ফাঁপা নল, ত্রিভুজ, ট্র্যাপিজিয়াম। ঘরের নামগুলো আকৃতি অনুযায়ী বদলায়।

একই আইটেমে দুই রকম আকৃতি থাকতে পারে — যেমন এক ভবনে আয়তাকার আর বৃত্তাকার দুই ধরনের কলাম। তখন + আরেকটি আকৃতি চাপুন। প্রতিটি অংশের নিজের আকৃতি, নিজের সারি, নিজের উপ-মোট; আইটেমের মোট সবগুলোর যোগফল।

প্রতিটি অংশের একটা নাম দিতে পারেন — “ছাদের কলাম”, “গ্রাউন্ড ফ্লোর”। খালি রাখলে আকৃতির নামই বসে। নাম আর উপ-মোট দুটোই ছাপার মাপ breakdown-এ যায়, তাই অন্য কেউ মিলিয়ে দেখতে পারেন।

ব্যাস (D) সবসময় মিলিমিটারে

কলামের মাথায় (mm) লেখা থাকে, আর সংখ্যাটা মিলিমিটারেই দিতে হবে — ৪৫০ মিমি কলামে 450, 0.45 নয়। বাকি মাপগুলো মিটারে।

দর বদলানো

Rate বোতাম চেপে দর বদলানো যায়। বদলালে সংখ্যাটি আলাদা করে চিহ্নিত হয়, আর ছাপা শিটেও চিহ্ন থাকে।

বদলানো দর আপনার দায়

অ্যাপের প্রতিশ্রুতি একটাই — বইয়ে যা ছাপা, তাই দেখানো। দর বদলালে সেই প্রতিশ্রুতি ওই সারির জন্য আর প্রযোজ্য নয়। কেন বদলালেন, নোটে লিখে রাখুন।

উপরের তলার অতিরিক্ত হার

RCC ও কিছু আইটেমে বই উপরের তলার জন্য অতিরিক্ত হার রাখে। Upper-floor addition চেপে তলা বেছে দিন — অ্যাপ বইয়ের নিয়ম ধরে যোগ করবে। হাতে হিসাব করে আবার যোগ করবেন না, দুবার হয়ে যাবে।

অংশ ও অধ্যায়

বড় কাজে + New part দিয়ে Part-A, Part-B আলাদা করা যায়। প্রতিটি আইটেম কোন অধ্যায়ে পড়বে তা নিচের ড্রপডাউনে ঠিক করা যায়; ছাপার সময় এই অধ্যায় ধরেই সাব-টোটাল বসে।

রিবেট, contingency ও মোট

ঘরকী করে
Tender rebate / above (%) দরপত্রে কত কম বা বেশি দিচ্ছেন।
Contingency / adjustment (%) আপনার নিজের সংস্থান। বইয়ের অংশ নয়।
Grand total দুটি প্রয়োগের পর চূড়ান্ত অঙ্ক, সাথে কথায় লেখা।
ঠিকাদারের লাভ, ওভারহেড ও VAT আগে থেকেই দরের ভিতরে

SoR-এর দরে এগুলো ধরা আছে, তাই আলাদা করে যোগ করবেন না। এস্টিমেট পাতার নিচে অ্যাপ এটি মনে করিয়ে দেয়।

সংরক্ষণ

একটি আইটেম এস্টিমেটে নেওয়ার দুটি পথ আছে, আর দুটি এক জিনিস নয়:

কোনটিকী হয়
সারির ডানে + সাথে সাথে এস্টিমেটে যায়। বোতামটি ✓ হয়ে যায়। আবার চাপলে সরে যায়।
সারির বাঁয়ে ☐ কেবল বেছে রাখা — এখনো যোগ হয়নি। কয়েকটা বেছে নিয়ে উপরের সবুজ বারের Estimate-এ যোগ করুন চাপলে তবে একসাথে যায়।
দুটোর গণনা আলাদা

+ চাপলে বাক্সে টিক পড়ে না, আর টিক দিলে + বদলায় না — ওরা দুটো আলাদা জিনিসের হিসাব রাখে। তাই একটায় + চেপে, তারপর দুটোয় টিক দিয়ে যোগ করলে বার্তা বলবে “২টি যোগ হয়েছে” — কারণ ওই ধাপে দুটোই গেছে। শিটে মোট কত হলো তা প্রতিটি বার্তার শেষে লেখা থাকে, “এস্টিমেটে এখন ৩টি”, আর সেটিই উপরের Estimate ট্যাবের সংখ্যার সমান।

আলাদা করে সেভ চাপার দরকার নেই — লেখামাত্র আপনার কম্পিউটারে জমা হয়ে যায়। 💾 Save আলাদা জিনিস: সেটি এস্টিমেটটিকে একটি ফাইল হিসেবে নামায়, আর নাম দিয়ে অ্যাপের ভিতরে রাখার জন্য আছে 📁 প্রজেক্ট তালিকা — দুটোর পার্থক্য অধ্যায় ১১-এ।

The book's rates cannot be edited, but the quantities, the parts, the rebate and the contingency are all yours.

Adding items

Press + at the right of an item in Schedule Items. To take several at once, tick the boxes on the left and add them from the bar that appears at the top.

Quantities

Type a number, or press Dimensions and let the app work it out from length × width × height. Using Dimensions also gives you the dimension breakdown when printing, which is what a checker asks for.

Shapes, and more than one to an item

The Shape / formula dropdown decides which formula is used — rectangular box, circular column, hollow pipe, triangular prism, trapezoidal prism. The field names change with it.

One item can hold more than one shape — rectangular and circular columns in the same building, say. Press Another shape and you get a second part with its own shape, its own rows and its own subtotal; the item's total is all of them added.

Each part can be named — “roof columns”, “ground floor”. Left empty it takes the shape's own name. Both the name and the subtotal appear in the printed dimension breakdown, so somebody else can follow it.

Diameter (D) is always in millimetres

The column heading says (mm) and the number must be in millimetres — 450 for a 450 mm column, not 0.45. Every other measurement is in metres.

Overriding a rate

Rate lets you replace the book's figure. An overridden rate is marked on screen and stays marked on the printed sheet.

An overridden rate is yours, not the book's

This program promises one thing: that it shows what the book prints. Override a rate and that promise no longer covers the row. Put the reason in the note field.

Upper-floor addition

For RCC and some other items the book carries an extra rate for upper floors. Press Upper-floor addition and choose the floor; the app applies the book's own rule. Do not also add it by hand — it would be counted twice.

Parts and chapters

On a large job, + New part separates Part-A from Part-B. The chapter dropdown under each item decides where it is grouped, and the printed sheet sub-totals by that grouping.

Rebate, contingency and the total

FieldWhat it does
Tender rebate / above (%) How far below or above you are bidding.
Contingency / adjustment (%) Your own allowance. Not part of the schedule.
Grand total The figure after both, with the amount in words.
Profit, overhead and VAT are already inside the rates

The SoR rates include them, so do not add them again. The app says so at the foot of the estimate page.

Saving

There are two ways to put an item on the estimate, and they are not the same thing:

WhichWhat happens
+ at the right of a row Goes on the estimate at once. The button becomes ✓. Press it again to take the item off.
☐ at the left of a row Only chosen — not added yet. Tick several, then press Add to Estimate on the green bar to add them together.
The two counts are separate

Pressing + does not tick the box, and ticking the box does not change the + — they keep track of different things. So if you press + on one item and then tick two and add them, the message says “2 added”, because two went in on that press. How many are on the sheet is at the end of every message — “3 now on the estimate” — and that is the same number as on the Estimate tab.

There is nothing else to press. Everything is written to your own machine as you type. 💾 Save is a different thing — it writes the estimate out as a file — and named copies inside the app are what 📁 Project list is for. Chapter 11 sets out the difference.

অধ্যায় ০৪Chapter 04 দর মিলিয়ে দেখাComparing rates

তিনটি প্রশ্নের উত্তর এখানে — একই কাজ কোন বইয়ে কত, একই কাজ কোন জোনে কত, আর পুরো প্রাক্কলনটা অন্য বইয়ের দরে কত হয়।

শুরু করার তিনটি পথ

  • ⇄ বই ধরে দর তুলনা (আইটেমের তালিকার উপরে) — নাম বা কোড লিখে খুঁজুন, ফল থেকে একটি আইটেম বাছুন। অ্যাপ বাকি বইগুলোতে তার জোড়া খুঁজে পাশে বসায়। অথবা নিচের তালিকা থেকে একটি কাজ বেছে নিন — ওগুলোর কোড হাতে মিলিয়ে রাখা, তাই সবচেয়ে নির্ভরযোগ্য।
  • আইটেমের পাশের ⇄ চাপলে আইটেমটি তুলনার তালিকায় ওঠে; নিচের বারে তুলনা দেখুন। এভাবে নিজে বেছে যেকোনো আইটেম পাশাপাশি রাখা যায়।
  • এস্টিমেটের সারাংশে ⇄ অন্য বইয়ের দরে এই প্রাক্কলন — পুরো প্রাক্কলন একসাথে (নিচে আলাদা অংশে)।
জোড়া কোথা থেকে আসে

এই ক্রমে: (১) বই নিজে যা বলে — যেমন LGED-র আইটেমে ছাপা [PWD 04.1]; (২) হেড তালিকা, যা হাতে মেলানো — যেমন PWD 24.4.1 আর RHD 03/13/02(a); (৩) আপনি যে জোড়া নিশ্চিত করেছেন। এগুলোর কোনোটা না থাকলে তবেই অ্যাপ লেখা মিলিয়ে অনুমান করে, আর সেটা ~ বা ? দিয়ে চিহ্নিত থাকে। মিল খুব কম হলে, বা আকার-গ্রেড-শক্তি আলাদা হলে (যেমন ৯০০ মিমি পাইপের পাশে ১৫০ মিমি), কিছুই বসায় না — ভুল জোড়ার চেয়ে ফাঁকা ঘর ভালো।

এলাকা ও জোন

বইগুলো দেশকে একইভাবে ভাগ করে না — LGED-র জোন C রাজশাহী, PWD-র তৃতীয় জোন খুলনা; RHD-র পাঁচটি জোন। তাই তুলনায় জোন নয়, এলাকা বাছুন (যেমন রাজশাহী) — প্রতিটি বইয়ের দর সেই এলাকার জন্য সেই বইয়ের নিজের জোন থেকে নেওয়া হয়। কোন জোন নেওয়া হলো, ছকের নিচে লেখা থাকে। BWDB-র জোনে বিভাগের নাম নেই, তাই সেখানে আপনার আগে বাছা জোনই ধরা হয়, পাশে ⚠।

ভিত্তি কলাম

যে কলামের গায়ে তুলনার ভিত্তি লেখা, বাকি সব তার সাপেক্ষে হিসাব হয় — টাকায় আর শতাংশে (দুই দশমিক পর্যন্ত)। অন্য কলামের নামে চাপ দিলে সেটি ভিত্তি হয়ে যাবে।

চিহ্নগুলো

চিহ্নমানে
~অ্যাপ নিজে খুঁজে বসিয়েছে
?অ্যাপ নিজে বসিয়েছে, কিন্তু মিল কম — দেখে নিন
✓আপনি এই জোড়া নিশ্চিত করেছেন
≈একক আলাদা ছিল, রূপান্তর করে দেখানো হয়েছে
°এই সারিতে ভিত্তি কলামে দর নেই, তাই পাশের কলাম ধরা হয়েছে
⚠এই বইয়ের জোন এলাকা থেকে বের করা যায়নি (BWDB), আগে বাছা জোন ধরা
চিহ্ন নেইআপনি নিজে বেছেছেন, বা বই কিংবা হেড তালিকা বলে

বিবরণ পাশাপাশি দেখা ও জোড়া নিশ্চিত করা

ছকের যেকোনো দরে চাপ দিন — নিচে দুই আইটেমের পুরো বিবরণ (শিরোনামসহ) পাশাপাশি খোলে। যে শব্দ এক পাশে আছে কিন্তু অন্য পাশে নেই, সেগুলো হলুদ দাগানো — ভুল জোড়া এক নজরে ধরা পড়ে। সেখানে:

  • এটাই জোড়া — অ্যাপের অনুমান নিশ্চিত হয়, চিহ্ন হয় ✓।
  • এটা না — সরান — জোড়াটি সরে যায়, আর কখনো আসবে না।
  • নিশ্চয়তা তুলে নিন — আগে নিশ্চিত করা জোড়া আবার অনুমানে ফেরে।

সিদ্ধান্ত অ্যাপে মনে থাকে — কেবল এই প্রাক্কলনে নয়, সব প্রাক্কলনে। কোনো বইয়ে জোড়া না পেলে ছকের নিচে জোড়া পাওয়া যায়নি লেখা আসে; বাছুন RHD চাপলে সেই বইয়ে খুঁজে নিজে জোড়া বাছা যায়।

একক আলাদা হলে

cft আর cum একই ধরনের একক, তাই অ্যাপ রূপান্তর করে তুলনা করে। কিন্তু sqm আর cum ভিন্ন ধরনের — পুরুত্ব না জানলে মেলানো অসম্ভব। সেখানে শতাংশ বের করার বদলে “একক আলাদা” লিখে দেয়। একটা ভুল সংখ্যার চেয়ে সেটাই ভালো।

এক বই, কয়েকটি আইটেম

একই বই থেকে কয়েকটি আইটেম বাছলে আইটেমগুলোই কলাম হয়ে যায়, প্রথমটি ভিত্তি — যেমন ৩০০×৩০০ টাইলসের চেয়ে ৪০০×৪০০ কত বেশি।

জোন ধরে

জোন ধরে দেখুন চাপলে জোনগুলো সারি হয়ে যায়, আর আপনার নিজের জোন (★) ভিত্তি ধরে বাকিগুলোর পার্থক্য দেখানো হয়। কয়েকটি বই একসাথে থাকলে সারি হয় এলাকা — প্রতিটি বই সেই এলাকার নিজের জোনে; যে বিভাগগুলো সব বইয়ে এক জোনে পড়ে, সেগুলো এক সারিতে।

PWD-র আইটেমে (আর যে LGED আইটেম PWD থেকে নেওয়া) বিশ্লেষণ সারিতে ⌗ কেন আলাদা বোতাম থাকে — দর বিশ্লেষণ খুলে দেখায় কোন উপকরণ বা শ্রমের দরে কত পার্থক্য (অধ্যায় ০৫)।

ছকের নিচের বোতাম ও Excel

ছকের নিচে প্রতিটি আইটেমের কোডের বোতাম — চাপলে আইটেমটি এস্টিমেটে যোগ হয় (✓ দেখায়), আবার চাপলে সরে যায়। ⬇ Excel — তিনটি শিট: তুলনা (ভিত্তির দর, পার্থক্য ও শতাংশ সূত্রে — দর বদলালে পার্থক্যও বদলায়), সব জোন (প্রতিটি আইটেমের প্রতিটি জোনের দর), আর উৎস (কোন জোড়া বই বলে, কোনটা অনুমান, পূর্ণ বিবরণ)।

পুরো প্রাক্কলন অন্য বইয়ের দরে

এস্টিমেটের সারাংশে ⇄ অন্য বইয়ের দরে এই প্রাক্কলন। প্রাক্কলনের প্রতিটি আইটেমের জোড়া প্রতিটি বইয়ে খোঁজা হয় (উপরের একই ক্রমে), আর পরিমাণ × সেই বইয়ের দরে হিসাব হয়।

  • কার্ড — প্রতিটি বইয়ের মোট, কয়টি আইটেমে দাম বসেছে (যেমন ৪/৫), কয়টি অনুমান, আর ভিত্তির সাথে মিলে যাওয়া আইটেমে কত টাকা ও কত শতাংশ বেশি-কম।
  • তুলনার ভিত্তি — উপরের তালিকা, কোনো কার্ড, বা কলামের নামে চাপ দিয়ে বদলান। শুরুতে প্রাক্কলনে যে বইয়ের আইটেম বেশি, সেটি।
  • ৳ টাকা / % ভিত্তির তুলনায় — প্রতিটি ঘরে টাকার পরিবর্তন আর শতাংশ দুটোই থাকে; দ্বিতীয় বোতামে শতাংশটা বড় করে সামনে আসে।
  • যেকোনো দরে চাপ দিলে প্রাক্কলনের আইটেম আর জোড়ার বিবরণ পাশাপাশি — সেখানেই এটাই জোড়া / এটা না। আইটেম কোডের পাশের ⇄ সেই আইটেমের পুরো তুলনা খোলে; ফিরে এলে হিসাব নতুন সিদ্ধান্ত ধরে বদলায়।
  • Excel — টাকা = পরিমাণ × একক গুণক × দর, আর প্রতিটি বইয়ের "ভিত্তির চেয়ে টাকা" ও "ভিত্তির চেয়ে %" — সব সূত্রে; আলাদা "উৎস" শিট।
যা ধরা হয় না

দর বইয়ের ছাপা দর, দুর্গম এলাকার হারসহ — আপনার বদলানো দর আর উপরের তলার অতিরিক্ত হার এখানে ধরা হয় না, কারণ সেগুলো এই প্রাক্কলনের, বইয়ের নয়। প্রাক্কলনের নিজের মোট নিচে আলাদা লেখা থাকে। যে আইটেমের কোনো বইয়ে জোড়া নেই, সেটা সেই বইয়ের মোটে ধরা হয় না; RHD আর BWDB-তে ভবনের কাজ কম, তাই সেখানে অনেক আইটেম ফাঁকা থাকা স্বাভাবিক।

Three questions get answered here: what the same work costs in a different book, what it costs in a different zone, and what the whole estimate would come to at another book's rates.

Three ways in

  • ⇄ Compare rates across schedules (above the item list) — search by name or code and pick an item from the results; the app looks for its partner in every other book and sets it alongside. Or pick a job from the list underneath — those codes were matched by hand, so they are the most reliable starting points.
  • Press ⇄ beside an item to put it on the comparison list, then Show comparison in the bar at the bottom. This way you choose exactly which items stand side by side.
  • ⇄ This estimate at other schedules' rates in the estimate's summary — the whole estimate at once (its own section below).
Where a partner comes from

In this order: (1) what the book itself says — an LGED item that prints [PWD 04.1]; (2) the head list, matched by hand — PWD 24.4.1 is RHD 03/13/02(a); (3) a pair you have confirmed. Only when none of these speaks does the app match the wording and guess, and a guess is marked ~ or ?. When the match is too weak, or the size, grade or strength differs (a 150 mm pipe beside a 900 mm one), nothing is placed — an empty cell is better than a wrong partner.

Area and zone

The books do not divide the country the same way — LGED's zone C is Rajshahi while PWD's third zone is Khulna, and RHD has five zones. So a comparison asks for an area (Rajshahi, say), not a zone number, and each book is priced at its own zone for that area. The zones used are named under the table. BWDB's zones name no division, so the zone you already chose for BWDB is used and marked ⚠.

The base column

Everything is measured against the column marked base, in taka and per cent (to two decimals). Press another column heading and the base moves there.

The marks

MarkMeaning
~the app found this match itself
?the app found it, but it is a weak match — check it
✓you confirmed this pair
≈the units differed; this figure has been converted
°the base column has no rate on this row, so the next one was used
⚠this book's zone could not be worked out from the area (BWDB); your chosen zone is used
no markyou chose it, or the book or the head list says so

Descriptions side by side, and confirming a pair

Press any rate in the table and both items' full descriptions (headings included) open side by side underneath. Words one side has and the other lacks are marked in yellow, so a wrong pair shows at a glance. From there:

  • This is the pair — the app's guess is confirmed and marked ✓.
  • Not this — remove — the pair goes, and never comes back.
  • Withdraw confirmation — a confirmed pair goes back to being a guess.

Your decisions are kept by the app — for every estimate, not only this one. Where a book has no partner the table says No partner found; press Pick in RHD to search that book and choose one yourself.

When the units differ

cft and cum measure the same kind of thing, so the app converts and compares. sqm and cum do not — without a thickness there is no way to bridge them, and rather than invent a percentage the app says “units differ”. That is worth more than a wrong number.

One book, several items

Pick several items from a single book and the items become the columns, the first one the base — how much more the 400 mm tile is than the 300 mm one, for instance.

By zone

Show by zone turns the zones into rows and measures each against your own zone, marked ★. With several books in the table the rows become areas — each book at its own zone for that area, and divisions that fall in the same zone in every book share a row.

For PWD items (and LGED items taken from PWD) an Analysis row carries a ⌗ Why different button — it opens the rate analysis on the inputs that make the difference (Chapter 05).

Buttons under the table, and Excel

Under the table each item's code is a button — press it to add the item to the estimate (it shows ✓), press again to take it out. ⬇ Excel gives three sheets: Comparison (the base rate, the difference and the per cent as formulas — change a rate and the differences follow), All zones (every zone's rate of every item) and Source (which pairs the book states, which are guesses, and the full descriptions).

The whole estimate at other books' rates

⇄ This estimate at other schedules' rates in the estimate's summary. Every item's partner is looked for in every book (in the same order as above) and priced as quantity × that book's rate.

  • Cards — each book's total, how many items were priced (4/5, say), how many are guesses, and on the items both share, how much more or less than the base in taka and per cent.
  • Base — change it from the list at the top, a card, or a column heading. It starts as the book most of the estimate comes from.
  • ৳ Taka / % against the base — every cell carries both the taka change and the per cent; the second button brings the per cent to the front.
  • Press any rate to see the estimate's item and its partner side by side, with This is the pair / Not this right there. The ⇄ beside an item's code opens that item's full comparison; come back and the totals follow your decisions.
  • Excel — taka = quantity × unit factor × rate, and each book's "vs base (Tk)" and "vs base %" — all as formulas; plus a "Source" sheet.
What is not included

Rates are the printed ones, with the inaccessible-area uplift. Your own rate changes and the upper-floor addition are left out, because they belong to this estimate, not to the books; the estimate's own total is shown separately underneath. An item with no partner in a book is left out of that book's total. RHD and BWDB carry little building work, so many empty cells there are normal.

অধ্যায় ০৫Chapter 05 দর বিশ্লেষণRate analysis

শিডিউলে ১০,৫৭৭ টাকা লেখা আছে। কিন্তু ওই দরে কত বস্তা সিমেন্ট ধরা আছে, কত ইট, কত মিস্ত্রি-দিন — সেটা জানতে এতদিন বইয়ের পিছনের অংশ খুলতে হতো, বা এক্সেলে নিজে বানাতে হতো। এখন আইটেমের পাশের ⌗ বোতামে ক্লিক করলেই পুরো হিসাব সামনে আসে।

বোতামটি আইটেমের তালিকায় ও এস্টিমেটের সারিতে — দুই জায়গাতেই আছে। যে আইটেমে বইয়ে বিশ্লেষণ নেই, সেখানে বোতামও নেই।

কী দেখবেন

উপরে আইটেম নম্বর ও অঞ্চলের সুইচ। তারপর উপাদানের সারি — বিবরণ, পরিমাণ, একক, দর, টাকা। নিচে ঠিকাদারের মুনাফা, ওভারহেড, ভ্যাট ও সমন্বয় গুণক, সবশেষে প্রতি এককের দর।

তার নিচে খরচের গঠন — দরের কত টাকা ও কত শতাংশ কোন খাতে: উপকরণ (নীল), শ্রম (লাল), যন্ত্র ও জ্বালানি (সবুজ), মুনাফা-ওভারহেড-ভ্যাট (ধূসর)। ভাঙা হিসাব থেকে আসা লাইন তার ভিতরের সারিগুলোর খাত ধরে ভাগ হয়।

ভাঙা হিসাব

কোনো সারিতে ▸ ভাঙা হিসাব থাকলে সেটি চাপুন — ভিতরের হিসাবটি একই টেবিলে খুলে যায়। ঢালাইয়ের ভিতরে ইট, বালি, সিমেন্ট; শ্রমের ভিতরে মিস্ত্রি, মিক্সার, ভাইব্রেটর। ওখানকার দরও বদলানো যায়।

মিলিয়ে দেখা

প্রতিটি বিশ্লেষণ চালিয়ে দেখা হয় সেটি বইয়ের ছাপা দরে ফেরে কি না।

  • মেলে — বিশ্লেষণ ছাপা দরে ফেরে।
  • মেলে না · ৪৭ টাকা — সামান্য ব্যবধান আছে, নিচে লেখা থাকে।
প্রাক্কলনে কোন দর যাবে

প্যানেলের নিচে সবসময় লেখা থাকে কোন দর ব্যবহৃত হবে — বইয়ের ছাপা দর, নাকি আপনার বসানো দর। শুরুতে বইয়েরটাই।

এস্টিমেটের সারি থেকে প্যানেল খুললে, আর আপনি কোনো দর বদলালে, নিচে একটি বোতাম আসে — এই দর প্রাক্কলনে বসান। চাপলে ওই সারিতে আপনার হিসাব করা দর বসে যায়, আর শিডিউলের দরে ফেরত দিয়ে যেকোনো সময় ফিরিয়ে নেওয়া যায়। আইটেমের তালিকা থেকে খুললে বোতামটি আসে না, কারণ সেখানে বসানোর মতো কোনো সারি নেই।

নিজের দর বসানো

একটি লাইনে — দরের উপর ক্লিক করুন। জিজ্ঞেস করবে:

  • সব জায়গায় — যত বিশ্লেষণে এই দর আছে, সবগুলো বদলাবে।
  • শুধু এই লাইনে — অন্য কোথাও কিছু বদলাবে না।

সব জায়গায় একবারে — প্যানেলের নিচে মূল দর তালিকা। ২,২১০টি দর, নাম লিখে খোঁজা যায়। সিমেন্ট একবার বদলান, প্রতিটি বিশ্লেষণে পৌঁছে যাবে। কোনটি বদলেছে দেখতে যেগুলো বদলেছে চাপুন।

নিজের দর বসালে উপরের ব্যাজ বদলে আপনার দর হয়, আর খরচের গঠন অংশে বইয়ের দর ও আপনার দর পাশাপাশি দেখায় — কোন খাতে কত বাড়ল, আর মোট দরে তার প্রভাব কত।

দর সেট

অফিসের সবাই এক দরে কাজ করতে চাইলে দর সেট রপ্তানি করুন — একটি .rateset ফাইল তৈরি হবে। অন্য কম্পিউটারে দর সেট আমদানি করলে সব দর বসে যাবে। ফাইলে দরের পাশে নামও লেখা থাকে, তাই বই হালনাগাদ হয়ে কোনো সারি সরে গেলে আমদানির সময় বলে দেয় — চুপচাপ ভুল দর বসায় না।

অন্য অঞ্চলে দর কেন আলাদা

প্যানেলের নিচের দিকে এই অংশ। একটি অঞ্চল বাছুন (যেমন রাজশাহী) — দেখাবে দুই অঞ্চলের দর, আর কোন উপকরণ বা শ্রমের দর কত বদলেছে এবং তাতে আইটেমের দর কত বদলেছে, মুনাফা-ওভারহেড-ভ্যাটসহ, বড় থেকে ছোট। যেমন 07.1.1 ঢাকা থেকে রাজশাহীতে ২৬৪ টাকা কম — তার ১৭০ টাকা কেবল ইটের দামে (১৩,০০০ → ১২,৫০০ প্রতি হাজার)। সব অংশের যোগফল দুই দরের পার্থক্যের সমান।

আপনার বসানো দর থাকলে সেটাই ধরা হয়। তুলনার জোন-ছকের ⌗ কেন আলাদা বোতামও এখানেই আনে (অধ্যায় ০৪)।

ছাপা ও এক্সেল

ছাপান — কেবল বিশ্লেষণের কাগজটি ছাপে, অ্যাপের বাকি কিছু নয়। এক্সেল — .xlsx, ভিতরে আসল সূত্র: টাকা = পরিমাণ × দর ÷ ভাজক, উপ-মোট SUM, মুনাফা-ওভারহেড-ভ্যাটের শতাংশ আর সমন্বয় গুণক আলাদা ঘরে। ভাঙা হিসাবের সারি লাইনের নিচে, লাইন তাদের যোগফল থেকে — কোনো দর বদলালে পুরোটা নিজে থেকে মেলে। সাথে ছাপা দর আর দুটোর পার্থক্য। CSV — একই হিসাব, সূত্র ছাড়া।

কোন আইটেমে কী পাবেন

ব্যাজকী দেখাবে
বইয়ের দরে মেলেপূর্ণ ভাঙা হিসাব
সামান্য ব্যবধানবিশ্লেষণ, নিচে ব্যবধান লেখা
শুধু দরদর সরাসরি নির্ধারিত, ভাঙা হিসাব প্রযোজ্য নয়

"শুধু দর" মানে ভুল কিছু নয়। এক তলা উপরে ওঠার অতিরিক্ত দর, বা ল্যাব পরীক্ষার ফি — এগুলো বই সরাসরি ঠিক করে দেয়, উপকরণ ধরে হিসাব করে না।

অন্য বইয়ে

দর বিশ্লেষণ PWD বইয়ের জন্য। LGED-র যেসব আইটেম বইয়ে PWD থেকে নেওয়া বলে লেখা আছে (১,৭৫৮টি), সেগুলোতেও বোতাম আসে — খুললে উপরে লেখা থাকে কোন PWD আইটেম থেকে নেওয়া, আর দুই বইয়ের ছাপা দর পাশাপাশি। বিশ্লেষণ খোলে একই বিভাগের PWD জোনে (LGED-র জোন C রাজশাহী, তাই PWD-র রাজশাহী জোন — তৃতীয়টি নয়)। প্রাক্কলনে যায় LGED-র নিজের ছাপা দর। RHD ও BWDB-তে বিশ্লেষণ নেই।

The schedule says 10,577 taka. How many bags of cement is that, how many bricks, how many mason-days? Until now you opened the back of the book or rebuilt it in Excel. Now the ⌗ button beside the item opens the whole working.

The button is on the item list and on estimate rows. Items the book gives no analysis for do not carry it.

What you see

The item number and the zone switch at the top. Then the component lines — description, quantity, unit, rate, amount. Below them the contractor's profit, overhead, VAT with its adjustment factor, and the rate per unit.

Under that, Where the money sits — how much of the rate, in taka and per cent, goes to each head: materials (blue), labour (red), plant and fuel (green), profit-overhead-VAT (grey). A line built from a breakdown is split by what its own rows are.

Breakdown

Where a line offers ▸ Breakdown, press it — the inner calculation opens in the same table. Brick, sand and cement inside the concrete; mason, mixer and vibrator inside the labour. Those rates can be changed too.

The check

Every analysis is recalculated and checked against the rate the book prints.

  • matches — the analysis returns to the printed rate.
  • differs · 47 taka — a small gap, stated underneath.
Which rate the estimate uses

The foot of the panel always states which rate will be used — the printed rate, or your own. It starts with the book's.

Open the panel from an estimate row and change a price, and a button appears: Use this rate in the estimate. It puts your calculated rate on that row, and Back to the schedule rate undoes it at any time. Opened from the item list there is no button, because there is no row to put a rate on.

Your own rates

On one line — click the rate. You will be asked:

  • Everywhere — every analysis that uses this rate moves.
  • This line only — nothing else changes.

All at once — Basic rate list at the foot of the panel. Search by name among 2,210 rates and type a new price. Change cement once and it reaches every analysis. Press What changed to list only what you have edited.

Once you set your own rates the badge reads Your rate, and Where the money sits shows the book's rates beside yours — what each head gained, and what it does to the rate you quote.

Rate sets

To work from one set of prices across an office use Export rate set; it writes a .rateset file. Import rate set applies it on another machine. The file carries the name of each rate beside its price, so if the schedule is updated and a row moves, the import says so rather than applying a wrong price silently.

Why the rate differs in another zone

Near the foot of the panel. Pick a zone (Rajshahi, say) and it shows both rates, then which material or labour prices differ and how much each moves the item's rate, with profit, overhead and VAT, largest first. 07.1.1 is 264 taka cheaper in Rajshahi than in Dhaka — 170 of it from the price of bricks alone (13,000 → 12,500 per thousand). The parts add up to the difference.

Where you have set your own rates, those are used. The ⌗ Why different button in the comparison's zone table lands here too (Chapter 04).

Print and Excel

Print prints the analysis sheet alone, not the rest of the app. Excel gives an .xlsx with real formulas: amount = quantity × rate ÷ divisor, sub-totals by SUM, profit, overhead and VAT percentages and the adjustment factor in cells of their own. Breakdown rows sit under their line, and the line is their sum — change any rate and the whole sheet follows. The printed rate and the difference are there too. CSV gives the same figures without formulas.

What each item shows

BadgeWhat it shows
matches the bookthe full breakdown
small differencethe breakdown, with the gap stated
rate onlythe rate is set directly; there is no build-up

"Rate only" is not a gap. An added rate for one more floor, or a laboratory testing fee, is set by the schedule directly — there is no material build-up behind it.

The other books

Rate analysis is for the PWD schedule. LGED items the book records as taken from PWD (1,758 of them) carry the button too — the panel says which PWD item it came from and shows both books' printed rates. It opens on PWD's zone for the same division (LGED's zone C is Rajshahi, so PWD's Rajshahi zone — not PWD's third). The estimate uses LGED's own printed rate. RHD and BWDB have no analysis.

অধ্যায় ০৬Chapter 06 Quantity Take-offQuantity Take-off

মাপ থেকে পরিমাণ। খুলবেন হিসাব টুল → 🏗 পরিমাণ হিসাব থেকে।

এলিমেন্ট যোগ করা

উপরের সারি থেকে ধরন বাছুন — Substructure, Superstructure, Masonry & Finishes, Earthwork, Bridge, Road। তারপর এলিমেন্ট বেছে নিলে তার নিজের মাপের ঘরগুলো আসবে। একই কাজে একাধিক এলিমেন্ট রাখা যায়; 📊 সারসংক্ষেপ-এ সবার যোগফল।

সংক্ষিপ্ত না বিস্তারিত

যা দিতে হয়যা পাওয়া যায়
সংক্ষিপ্তবারের ব্যাস ও স্পেসিংমোট ওজন
বিস্তারিতবার ধরে ধরন, ব্যাস, সংখ্যা বা স্পেসিং প্রতিটি বারের সংখ্যা, দৈর্ঘ্য ও ওজন — পূর্ণ BBS

Detailed (full BBS) ঘরে টিক দিয়ে বদলানো যায়। প্রাথমিক হিসাবে সংক্ষিপ্তই যথেষ্ট; দরপত্রের সাথে BBS দিতে হলে বিস্তারিত।

গণনার ভিত্তিতে বসানো বারে (যেমন main bar) সংখ্যা দিন; জাল বা স্টিরাপে স্পেসিং mm-এ দিন।

ল্যাপ, কভার ও ওয়েস্টেজ

  • ল্যাপ দৈর্ঘ্য — বারের দৈর্ঘ্যের ভিতরেই ধরা হয়।
  • কভার — কার্যকর দৈর্ঘ্য বের করতে বাদ যায়।
  • ওয়েস্টেজ (%) — কেবল কাটার ক্ষতি।
ওয়েস্টেজে ল্যাপ আবার যোগ করবেন না

অনেকে অভ্যাসবশত ৫–৭% বসান ল্যাপের কথা ভেবে। এখানে ল্যাপ ইতিমধ্যেই বারের দৈর্ঘ্যে আছে, তাই ৩% সাধারণত যথেষ্ট। টেবিলের নিচে নেট, ওয়েস্টেজ ও গ্রস আলাদা দেখানো হয় — মিলিয়ে নেবেন।

এস্টিমেটে বসানো

📊 সারসংক্ষেপ ট্যাবে সব এলিমেন্টের কংক্রিট, শাটারিং ও রড খাত ধরে যোগ হয়ে থাকে, আর এক চাপে এস্টিমেটে বসিয়ে দেওয়া যায়। বসানো আইটেমের পাশে 🔗 দেখাবে — মাপ বদলে আবার বসালে পুরোনো সংখ্যাটিই হালনাগাদ হবে, নতুন সারি তৈরি হবে না।

একক

মাপ মিটারে, ব্যাস মিলিমিটারে, ফল কংক্রিটে cum, শাটারিংয়ে sqm, রডে kg।

Measurements in, quantities out. Open it from Calculation tools → 🏗 Quantity Take-off.

Adding an element

Pick a family from the row at the top — Substructure, Superstructure, Masonry & Finishes, Earthwork, Bridge, Road — then an element, and its own fields appear. A job can hold as many elements as it needs; 📊 Summary adds them up.

Brief or detailed

What you giveWhat you get
Briefbar diameter and spacingtotal weight
Detailedeach bar: type, diameter, count or spacing count, length and weight per bar — a full BBS

Tick Detailed (full BBS) to switch. Brief is enough for a preliminary figure; detailed is what you attach to a tender.

For bars counted individually (main bars) give the number; for mesh and stirrups give the spacing in mm.

Lap, cover and wastage

  • Lap length — already inside the bar length.
  • Clear cover — deducted to get the effective length.
  • Wastage (%) — cutting loss only.
Do not put the lap into the wastage as well

Out of habit people enter 5–7% thinking of laps. The lap is already in the bar length here, so 3% is usually right. Net, wastage and gross are shown separately under the table — read them.

Into the estimate

📊 Summary groups every element's concrete, shuttering and steel by head, and one press puts them into the estimate. An item placed this way carries a 🔗; change the measurements and put them in again and the existing figure is updated rather than a second row added.

Units

Measurements in metres, diameters in millimetres; results in cum for concrete, sqm for shuttering, kg for steel.

অধ্যায় ০৭Chapter 07 হিসাব টুলCalculation tools

পাঁচটি ছোট টুল, উপরের হিসাব টুল মেনুতে।

▭ ওপেনিং কর্তন

উপরের টেবিলে যোগ হবে যা (দেয়াল, ফ্লোর), নিচের টেবিলে বাদ যাবে যা (দরজা, জানালা)। প্রতিটি সারিতে সংখ্যা, প্রস্থ/দৈর্ঘ্য, উচ্চতা। নিচে Net বেরিয়ে আসে। পুরুত্ব দিলে আয়তনও (cum) হিসাব হয়।

প্লাস্টার, রঙ বা গাঁথনির পরিমাণ বের করার জন্য — যেখানে দরজা-জানালার ফাঁক বাদ দিতে হয়।

◍ মর্টার / কংক্রিট উপকরণ

মিশ্রণ বেছে ভেজা আয়তন (cum) দিন — সিমেন্ট (ব্যাগে), বালি আর খোয়া/পাথরের পরিমাণ বেরিয়ে আসে। মিশ্রণের তালিকা: Concrete 1:1.5:3, 1:2:4, 1:3:6 এবং Mortar 1:4, 1:6, 1:3।

নিচে আলাদা একটি ঘর — গাঁথনির আয়তন দিলে ইটের সংখ্যা (মর্টারসহ, প্রতি cum প্রায় ৫০০)।

যে ধ্রুবকগুলো ব্যবহার করা হয়

শুকনো গুণক — কংক্রিটে ১.৫০, মর্টারে ১.৩০। এক ব্যাগ সিমেন্ট = ৫০ kg ≈ ০.০৩৪৭ cum। সিমেন্টের ব্যাগ সংখ্যা উপরের দিকে পূর্ণ করা হয়, আর পাশে আসল সংখ্যাটিও লেখা থাকে।

⛰ চেইনেজ ধরে মাটির কাজ

প্রতিটি সারিতে চেইনেজ, cut ও fill-এর ক্ষেত্রফল (m²)। মাঝের সেকশনের ক্ষেত্রফল Aₘ দিলে ওই খণ্ডে prismoidal নিয়ম চলে; খালি রাখলে average end area।

খালি Aₘ কখনো (A₁+A₂)/2 ধরে ভরা হয় না

ভরলে দুটি নিয়ম হুবহু একই সংখ্যা দিত, অর্থাৎ prismoidal বেছে নেওয়ার কোনো মানেই থাকত না। মাঝের ক্ষেত্রফল সত্যিই জানা থাকলে তবেই দেবেন।

Bulking (cut) — খোঁড়া মাটি ফুলে যায়, তাই আলগা আয়তন বেশি হয়। Shrinkage (fill) — ভরাটে চেপে বসে, তাই বেশি মাটি লাগে। দুটোই শতাংশে।

নিচে খণ্ড ধরে cut ও fill, তারপর মোট, আর একটি running balance। Add cut to estimate আর Add fill to estimate আলাদা বোতাম।

cut আর fill কখনো একে অন্যের সাথে কাটাকাটি হয় না

balance কলামটি কেবল তথ্য। কোন মাটি কোথায় ব্যবহার করা যাবে, সেটি হাউল দূরত্ব আর মাটির উপযোগিতার প্রশ্ন — সাইটে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, অ্যাপের নয়।

⬚ টাইলস ও রঙ

ক্ষেত্রফল, টাইলের প্রস্থ ও দৈর্ঘ্য (mm), ওয়েস্টেজ (%) — টাইলের সংখ্যা বেরিয়ে আসে, সাথে প্রতি টাইল কত sqm তাও।

নিচে রঙের অংশ: ক্ষেত্রফল, কোট সংখ্যা, coverage (sqm/litre) — মোট লিটার।

🖩 ক্যালকুলেটর

একবারে একটি এক্সপ্রেশন — + − * / ^ √ ( ) %, সাথে π, e আর ans (আগের ফল)। Enter চাপলে ফলটি নিচের টেপে জমা থাকে; টেপের যেকোনো লাইনে চাপলে সেই মানটি আবার ব্যবহার করা যায়।

Five small tools, under Calculation tools at the top.

▭ Opening deduction

The first table is what is added (walls, floors); the second is what is taken out (doors, windows). Each row takes a number, a width or length, and a height. The Net area follows underneath, and giving a thickness works out the volume as well.

This is what you use for plaster, paint or masonry — anywhere the openings have to come out.

◍ Mortar / concrete materials

Choose a mix, give the wet volume in cum, and you get cement (in bags), sand, and chips or stone. The mixes are Concrete 1:1.5:3, 1:2:4 and 1:3:6, and Mortar 1:4, 1:6 and 1:3.

A separate field below turns a masonry volume into a number of bricks — roughly 500 per cum, mortar included.

The constants it uses

Dry factor 1.50 for concrete, 1.30 for mortar. One bag of cement = 50 kg ≈ 0.0347 cum. The bag count is rounded up, with the unrounded figure shown beside it.

⛰ Earthwork by chainage

Each row takes a chainage and the cut and fill areas in m². Give the mid-section area Aₘ and that segment uses the prismoidal rule; leave it blank and it uses average end area.

A blank Aₘ is never filled in as (A₁+A₂)/2

Doing that would make the two rules give exactly the same number, which would leave nothing to choose between them. Enter a mid-section area only when you actually know it.

Bulking (cut) — excavated soil swells, so the loose volume is larger. Shrinkage (fill) — fill compacts, so more soil is needed. Both in per cent.

Below: cut and fill per segment, then the totals, then a running balance. Add cut to estimate and Add fill to estimate are separate buttons.

Cut and fill are never netted against each other

The balance column is information only. Which soil can be used where is a question of haul distance and suitability — decided on site, not by a program.

⬚ Tiles & paint

Area, tile width and length in mm, and wastage per cent give the number of tiles, along with the area of a single tile.

The paint section below takes an area, a number of coats and a coverage in sqm per litre, and returns litres.

🖩 Calculator

One expression at a time — + − * / ^ √ ( ) %, plus π, e and ans for the previous result. Enter keeps the result on the tape below; press any line on the tape to reuse its value.

অধ্যায় ০৮Chapter 08 PLAR — প্রাথমিক এস্টিমেটPLAR — preliminary estimate

বিস্তারিত স্থাপত্য ও কাঠামো নকশা হাতে আসার আগেই ভবনের ব্যয় — PWD SoR 2022 (Revised)-এর Annexure-A ও Annexure-B ধরে। প্রকল্প অনুমোদন আর বরাদ্দ চাওয়ার পর্যায়ের হিসাব এটাই।

PLAR প্রকৃত ব্যয় নয় — বই নিজেই তা বলে

Annexure-A-র ভাষায় এটি একটি probabilistic cost: দরপত্র ও চুক্তির সময়সাপেক্ষ প্রক্রিয়া পার হয়ে প্রকল্পটি যাতে বরাদ্দের ভিতরে চলতে পারে, সেই উদ্দেশ্যে। প্রকৃত ব্যয় এর থেকে অনেকখানি সরে যেতে পারে, আর বই নিজেই সরে যাওয়ার চারটি কারণ দেখিয়ে দেয় — স্থাপত্য ও কাঠামো নকশা, সাইটের অবস্থা, ফিনিশ শিডিউল, আর সিদ্ধান্ত। বিশেষ অলংকরণ বা ক্ল্যাডিং জাতীয় উঁচু-ব্যয়ের কাজ PLAR-এর আওতাতেই পড়ে না।

প্লিন্থ এরিয়া কাকে বলে

বইয়ের সংজ্ঞা: তলার বাইরের পরিসীমা দিয়ে ঘেরা এলাকা, অথবা কলামের বাইরের মুখ জুড়ে যে রেখা তৈরি হয় তার ভিতরের এলাকা — যে কোনো খোলা রাখা জায়গাসহ, কেবল আকাশ-খোলা courtyard বাদে।

ভবনের শ্রেণি

দর বসানোর আগে শ্রেণি ঠিক করতে হয় — Standard, Super বা Special। বইয়ের নির্দেশনা: Standard মানে সাধারণ মৌলিক সুবিধাসহ, ফিনিশিং মূলত স্থানীয় উপকরণে — ইট, বালু, সিমেন্ট, চুন — তবে টয়লেট, লেট্রিন ও রান্নাঘরে স্বাস্থ্যসম্মত ফিনিশ। অফিস ভবনের Special শ্রেণির সিদ্ধান্ত নেন প্রধান প্রকৌশলী (PWD) ও প্রধান স্থপতি (স্থাপত্য অধিদপ্তর)।

যা আপনি দেবেন

ঘরকী দিতে হবে
প্লিন্থ এরিয়াপ্রতি তলার এলাকা, sqm-এ (ফুট লিখলেও চলবে — =4003.21sft)
তলা ও বেসমেন্টসংখ্যা। বেসমেন্টও একটি তলা হিসেবে গোনা হয়
ধরন ও শ্রেণিআবাসিক/অনাবাসিক × ব্রিক-চিপস/স্টোন-চিপস, আর Standard/Super/Special
গ্রাউন্ড ফ্লোরপার্কিং না বাসযোগ্য — Table-2-এ দুটির দর আলাদা
ভিত্তিShallow (qa ২.০–৫.০ ksf), Micro pile, Pile, না Mat
পাইলের দৈর্ঘ্য১৮ মিটার পর্যন্ত ভিত্তি দরেই ধরা; বেশি হলে বই ধরে যোগ হয়
কংক্রিট গ্রেড, তলার উচ্চতাবইয়ের নোট অনুযায়ী শতাংশ যোগ হয় (নিচে)
বেসমেন্ট নির্মাণরিটেইনিং ওয়াল, পাইল, ব্রেসিং, ওয়াটারপ্রুফিং… — Table-4
সয়েল ইনভেস্টিগেশনবোরহোলের সংখ্যা ও প্রতি বোরহোলের দর
অতিরিক্তপ্যারাপেট, ছাদের পানির ট্যাংক, পোর্চ, স্যানিটারি, বিদ্যুতায়ন, গ্যাস, রিজার্ভার

এর বাইরে দুটি বোতাম: + চার্ট থেকে আইটেম যোগ করুন — বাউন্ডারি ওয়াল, গেট, কাঁটাতার, রোড, ড্রেন, সেমি-পার্মানেন্ট স্ট্রাকচার, সবই বইয়ের দরে; আর + ম্যানুয়াল খাত যোগ করুন — বাহ্যিক পানি সরবরাহ, বাহ্যিক বিদ্যুতায়ন, লিফট, STP, কালভার্ট। শেষেরগুলোর কোনো দর বইয়ে নেই: Annexure-A সেখানে লিখেছে “প্রয়োজন অনুযায়ী এস্টিমেট করতে হবে”, তাই টাকার অঙ্কটা আপনাকেই বসাতে হয়।

চারটি টেবিল

টেবিলকী আছে
TABLE-1ভিত্তি, প্লিন্থ লেভেল পর্যন্ত — মাটির ধারণক্ষমতা ও ভিত্তির ধরন ধরে
TABLE-2সুপারস্ট্রাকচার — তলা ধরে, শ্রেণি ও কংক্রিটের ধরন ধরে
TABLE-3স্ট্রাকচারাল মেম্বার ওয়েটেজ — প্রতি sqm অতিরিক্ত
TABLE-4বেসমেন্ট নির্মাণের উপাদানভিত্তিক দর
Additional Cost Chartপ্যারাপেট, ট্যাংক, স্যানিটারি, বিদ্যুৎ, গ্যাস, বাউন্ডারি ওয়াল, রোড, ড্রেন…

TABLE-2-এর দরের সাথে TABLE-3 সবসময় যোগ হয় — এটি বইয়ের টেবিলের মাথাতেই লেখা, আর অ্যাপ নিজেই করে দেয়। Table-3 পড়া হয় “Storey Designed For” কলাম ধরে, অর্থাৎ ভবনটি মোট কত তলার জন্য ডিজাইন করা তার উপর।

বইয়ের যে নিয়মগুলো অ্যাপ নিজে প্রয়োগ করে

নিয়মপ্রভাব
বেসমেন্ট একটি তলা১৫ তলা + ৩ বেসমেন্ট = ১৮ তলার সারি
তলার উচ্চতা৩.৩৫ m (১১′) ধরা। ৩.৩৫–৩.৬৬ m → +৩%; ৩.৬৬–৪.০ m → +৫%
কংক্রিট গ্রেডf′c ৩২ MPa +২% · ৪০ MPa +৩% · ৫০ MPa +৪%
Cast-in-situ পাইল+২০% ভিত্তির দরে
৩৬-এর বেশি তলাTABLE-1-এ প্রতি তলায় +৩%, TABLE-2-এ +১% — ৪৫ তলা পর্যন্ত
লবণাক্ত এলাকা+১%, ভিত্তি ও সুপারস্ট্রাকচারের দরে
ভূমিকম্প / উপকূল / বিশেষ ভবন+৩% সুপারস্ট্রাকচারে (TABLE-2 + TABLE-3)
দুর্গম এলাকাCategory A/B/C → +৫% / +১০% / +১৫%
ভূমিকম্পের ৩% কাদের জন্য

বই তিনটি অবস্থা বলে — তীব্র ও অতি-তীব্র ভূমিকম্প এলাকা; ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আক্রান্ত উপকূল; অথবা হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন জাতীয় বিশেষ ভবন (BNBC Table-6.1.1-এর occupancy category III ও IV)।

দুর্গম এলাকার সেটিং উপরের বারেই

PLAR-এর জন্য আলাদা কোনো ঘর নেই — উপরের সারির Remote area ড্রপডাউন (অধ্যায় ০২) যেটি বেছে রেখেছেন, PLAR সেটিই ব্যবহার করে। শতাংশটি বসে B1 + B2-এর উপর, অর্থাৎ প্লিন্থ এরিয়া দর থেকে আসা অংশটুকুতে — বই যেমন বলেছে, “of PLAR”। B3-র প্যারাপেট বা ছাদের ট্যাংক Additional Cost Chart-এর, PLAR টেবিলের নয়, তাই ওতে বসে না।

ডান পাশের হিসাব

Annexure-B-র ফরম্যাট হুবহু অনুসরণ করা হয়েছে:

ধাপকী
Aসয়েল ইনভেস্টিগেশন
B1ভিত্তি (+ বেসমেন্ট নির্মাণ)
B2সুপারস্ট্রাকচার, তলা ধরে — মেম্বার ওয়েটেজসহ
B3অতিরিক্ত সুপারস্ট্রাকচার — ভূমিকম্পের ৩%, ছাদ, পোর্চ, প্যারাপেট, ট্যাংক
Cঅন্যান্য — স্যানিটারি, বিদ্যুতায়ন, গ্যাস, রিজার্ভার, চার্টের আইটেম, ম্যানুয়াল খাত
Pসাব-টোটাল — A + B + C, সাথে দুর্গম এলাকার শতাংশ
Qগুণমান নিশ্চিতকরণ ও নমুনা পরীক্ষা — বইয়ে P-এর ১%
R+Sকনটিনজেন্সি — সর্বোচ্চ ১০%: মূল্য ৮% (R) + ভৌত ২% (S)
TP + Q + R + S
Uজমির খরচ
VGRAND TOTAL, নিচে লাখ টাকায়

Q আর R+S দুটোই বদলানো যায়। শুরুতে বসানো থাকে Q = ১% আর R+S = ৫% — বইয়ের worked example যা ধরেছে।

নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ

নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ (−২২.৩৮৩%) ঘরে টিক দিলে GRAND TOTAL থেকে ওই শতাংশ বাদ যায়। Annexure-B-র নিয়ম: নিজের ব্যবস্থাপনায় বা ব্যক্তিমালিকের নির্মাণে ঠিকাদারের লাভ, ওভারহেড, VAT ও মূল্যবৃদ্ধি বাবদ খরচ থাকে না।

২২.৭০৩% আগে থেকেই দরের ভিতরে

Annexure-A-র নোট ৮: PLAR-এর দরে ঠিকাদারের লাভ, ওভারহেড ও VAT বাবদ ২২.৭০৩% ধরাই আছে। আলাদা করে যোগ করবেন না।

উৎস টেবিল দেখা

উৎস টেবিল দেখুন — TABLE-1 থেকে TABLE-4 খুললে বইয়ের চারটি টেবিল হুবহু দেখা যায়, আর এই হিসাবে যে ঘরটি ব্যবহার হয়েছে সেটি চিহ্নিত থাকে। সংখ্যাটা কোথা থেকে এল তা নিজে মিলিয়ে দেখার এটাই উপায় — আর প্রাথমিক এস্টিমেট যেহেতু অনুমোদনের কাগজে যায়, মিলিয়ে দেখাটা বাদ দেবেন না।

সংরক্ষণ ও ছাপা

PLAR-এর নিজের 💾 Save ও 📂 Open আছে — এস্টিমেটের মতোই, একটি .json ফাইল হিসেবে কম্পিউটারে নামে আর ফিরিয়ে আনা যায়। Print / PDF Annexure-B-র ছকে শিট বানায়; CSV অন্য সফটওয়্যারে নেওয়ার জন্য।

এটি প্রাথমিক এস্টিমেট, দরপত্রের এস্টিমেট নয়

PLAR প্রকল্প অনুমোদনের পর্যায়ের কাগজ। দরপত্র বা কারিগরি অনুমোদনের জন্য আইটেম ধরে বিস্তারিত এস্টিমেট লাগে — সেটি Estimate ট্যাবে।

What a building will cost before there is a detailed architectural or structural design, worked from Annexure-A and Annexure-B of PWD SoR 2022 (Revised). This is the figure that goes on a project approval and a request for funds.

PLAR is not an actual cost, and the book says so

Annexure-A calls it a probabilistic cost: a figure meant to keep the project inside its allocation once the tender and agreement process has run its course. Real cost can sit a long way from it, and the book names the four things to look at when it does — architectural and structural design, site condition, finish schedule, and what was decided. High-density work such as ornamental cladding is outside the scope of PLAR altogether.

What counts as plinth area

The book's definition: the area bounded by the outer perimeter of a floor, or by the lines joining the outer faces of the columns — including any area left open, except a courtyard open to the sky.

Building category

A category has to be settled before any rate applies — Standard, Super or Special. The book's guide: Standard means general basic facilities, finishing mostly in local materials — brick, sand, cement and lime — but a hygienic finish in toilets, lavatory and kitchen. For office buildings the Special category is decided by the Chief Engineer, PWD and the Chief Architect.

What you supply

FieldWhat it wants
Plinth areaPer floor, in sqm (feet work too — =4003.21sft)
Storeys and basementsCounts. A basement counts as a storey
Type and categoryResidential/non-residential × brick-chips/stone-chips, and Standard/Super/Special
Ground floorParking or habitation — Table-2 rates them differently
FoundationShallow (qa 2.0–5.0 ksf), micro pile, pile or mat
Pile lengthUp to 18 m is in the base rate; beyond that the book's addition is applied
Concrete grade, floor heightDrive the percentage additions listed below
Basement constructionRetaining wall, piles, bracing, waterproofing… — Table-4
Soil investigationNumber of boreholes and the rate per borehole
ExtrasParapet, roof water tank, porch, sanitary, electrification, gas, reservoir

Two buttons go beyond that. Add an item from the chart covers boundary walls, gates, barbed wire, roads, drains and semi-permanent structures, all at the book's rates. Add a manual head covers external water supply, external electrification, lifts, STP and culverts — for which the book prints no rate at all but the instruction “estimate to be prepared on the basis of requirements”, so the amount is yours to enter.

The four tables

TableWhat is in it
TABLE-1Foundation up to plinth level, by bearing capacity and foundation type
TABLE-2Superstructure, floor by floor, by category and concrete type
TABLE-3Structural member weightage — an addition per sqm
TABLE-4Basement construction, element by element
Additional Cost ChartParapet, tank, sanitary, electrification, gas, boundary wall, road, drain…

Table-3 is always added to Table-2 — it is printed across the head of the table in the book, and the app does it for you. Table-3 is read down the “Storey Designed For” column, meaning the total number of storeys the building is designed for.

The book's rules the app applies for you

RuleEffect
A basement is a storey15 storeys with 3 basements reads off the 18-storey row
Floor height3.35 m (11′) assumed. 3.35–3.66 m → +3%; 3.66–4.0 m → +5%
Concrete gradef′c 32 MPa +2% · 40 MPa +3% · 50 MPa +4%
Cast-in-situ piles+20% on the foundation
More than 36 storeys+3% per floor on TABLE-1, +1% on TABLE-2, up to 45
Saline zone+1%, on the foundation and superstructure rates
Earthquake / coastal / special+3% on the superstructure (TABLE-2 + TABLE-3)
Inaccessible areaCategory A/B/C → +5% / +10% / +15%
Who the 3% is for

The book names three cases — severe and very severe earthquake zones; coastal areas exposed to cyclone and water surge; and special structures such as hospitals and fire service stations (occupancy categories III and IV of BNBC Table 6.1.1).

The inaccessible-area setting is the one in the top bar

PLAR has no field of its own for it. Whatever you chose in the Remote area dropdown (chapter 02) is what PLAR uses, and the percentage falls on B1 + B2 — the part that comes from the plinth area rates, which is what the book means by “of PLAR”. B3's parapet and water tank come from the Additional Cost Chart, not the PLAR tables, so they are outside it.

The build-up on the right

It follows Annexure-B's format exactly:

StepWhat it is
ASoil investigation
B1Foundation, plus basement construction
B2Superstructure floor by floor, member weightage included
B3Additional superstructure — the 3%, roof treatment, porch, parapet, tank
COthers — sanitary, electrification, gas, reservoir, chart items, manual heads
PSub-total: A + B + C, with the inaccessible-area percentage
QQuality assurance and sample testing — 1% of P in the book
R+SContingency — 10% at most: 8% price (R) + 2% physical (S)
TP + Q + R + S
UCost of land
VGRAND TOTAL, with the figure in lakh underneath

Q and R+S can both be changed. They start at Q = 1% and R+S = 5%, which is what the book's own worked example uses.

Built under own management

Tick built under own management (−22.383%) and that percentage comes off the grand total. Annexure-B's rule: a structure built by the department itself or by a private owner carries no contractor's profit, overhead, VAT or price escalation.

22.703% is already inside the rates

Note 8 of Annexure-A: PLAR rates already include 22.703% for contractor's profit, overhead charge and VAT. Do not add it again.

Seeing the source tables

Open View the source tables — TABLE-1 to TABLE-4 and the book's four tables appear as printed, with the cell used in this calculation marked. That is how you check a figure rather than take it on trust — and since a preliminary estimate goes on paper for approval, it is not the step to skip.

Saving and printing

PLAR has its own 💾 Save and 📂 Open, working like the estimate's: a .json file written to your computer and read back. Print / PDF lays the sheet out in Annexure-B's format; CSV is for taking the figures elsewhere.

This is a preliminary estimate, not a tender estimate

PLAR belongs to the approval stage. A tender or a technical sanction needs the detailed, item-by-item estimate — that is the Estimate tab.

অধ্যায় ০৯Chapter 09 BoQ আমদানিImporting a BoQ

কারও পাঠানো BoQ এনে বইয়ের সাথে মিলিয়ে দেখার জায়গা। মূল প্রশ্নটা সাধারণত একটাই — যে দর দেওয়া হয়েছে, বইয়ের দর কি তাই? কাজে লাগে দরপত্র যাচাইয়ে, বিল পরীক্ষায়, আর কনসালট্যান্টের পাঠানো এস্টিমেট ঝালাই করতে।

ভিতরে আনার দুটি পথ

  • 📊 Excel / CSV থেকে — ফাইল খুলুন। ওয়ার্কবুকে একাধিক শিট থাকলে অ্যাপ কোনটি পড়বে জিজ্ঞেস করে।
  • পেস্ট করুন — Excel বা Word থেকে টেবিলটা কপি করে সরাসরি বসিয়ে দিন। PDF থেকে কপি করা এলোমেলো টেবিলের জন্য এটাই সহজ পথ।

শিরোনামের সারি থাকলেও চলবে; কিছুই নিজে থেকে এস্টিমেটে ঢোকে না।

গ্রিডটা সম্পাদনা করা যায়

আসল BoQ পরিষ্কার হয়ে আসে না — সারি ভেঙে যায়, বিবরণ দুই কলামে ছড়ায়, মাঝখানে খালি সারি থাকে। তাই টেবিলটা ধরে ঠিক করার ব্যবস্থা রাখা হয়েছে:

চিহ্নকী করে
যেকোনো ঘরে ক্লিকলেখা ঠিক করা
⇡সারিটিকে উপরের সারির সাথে জোড়া দেয় — ভেঙে যাওয়া বিবরণের জন্য
⇠কলামটিকে বাঁয়ের কলামের সাথে জোড়া দেয়
×সারি বা কলাম মোছে
▴+ · +▾ · ◂+ · +▸নতুন সারি বা কলাম

কলাম মিলিয়ে দেওয়া

কোন কলামে বিবরণ, কোনটিতে একক, পরিমাণ, দর — অ্যাপ অনুমান করে দেখায়, আপনি ঠিক করে দেবেন। বিবরণের কলামটি বাধ্যতামূলক, ওটা ছাড়া মেলানো শুরুই হবে না।

মোট টাকার কলাম না পেলে অ্যাপ বলে দেয়

মোট টাকার কলাম থাকলে অ্যাপ সেটি ধরে পরিমাণ ও দর যাচাই করতে পারে। না পেলে “পরিমাণ ও দর অনুমান করা হয়েছে — মিলিয়ে নিন” লিখে দেয়। চুপ করে অনুমান করে না।

আইটেম মেলানো

প্রতিটি সারির জন্য অ্যাপ বইয়ে সম্ভাব্য আইটেম খুঁজে দেখায়। ঠিকটি বেছে নিন, নয়তো ছেড়ে দিন। মিলে গেলে বইয়ের দর পাশে বসে, আর আপনি দুটো পাশাপাশি দেখতে পান।

না মিললে জোর করে মেলানো হয় না

যেসব সারির জন্য বইয়ে যথেষ্ট কাছাকাছি কিছু পাওয়া যায় না, সেগুলো মেলেনি হিসেবেই থাকে। অনুমান করে ভুল আইটেম বসানোর চেয়ে সেটাই ভালো — আর ঠিক ওই সারিগুলোই সাধারণত মনোযোগ দাবি করে।

একক আলাদা হলে

BoQ যদি cft-এ লেখা আর বই cum-এ, অ্যাপ রূপান্তর করে — কিন্তু মূল পরিমাণ ও একক পাশেই দেখিয়ে রাখে (← ২৫০ cft)। রূপান্তরটা ঠিক হলো কি না, তা আপনি নিজে দেখে নিতে পারবেন।

প্রতিটি সারির তিনটি টুল

বোতামকী করে
🔍শিডিউলে নিজে খুঁজে আইটেম বসানো
🖩রেট অ্যানালাইসিস — দরটা কীভাবে দাঁড়াল
📐মাপ থেকে পরিমাণ — দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
↺হাতে বদলানো দর থেকে বইয়ের দরে ফেরা
এস্টিমেটে না ঢুকিয়েও কাজ শেষ করা যায়

আমদানি করা BoQ-র নিজের পাতা আছে — সেখানেই সম্পূর্ণ করে, দর বসিয়ে, ছেপে ফেলা যায়। যাচাইয়ের কাজে সাধারণত এটুকুই দরকার হয়; আপনার নিজের এস্টিমেটে হাত পড়ে না।

Where a BoQ somebody sent you gets set against the book. The question is usually the same one — is the rate quoted the rate the book prints? It earns its keep checking tenders, checking bills, and going over an estimate a consultant has sent in.

Two ways in

  • 📊 From Excel / CSV — open the file. If the workbook has several sheets, the app asks which one to read.
  • Paste — copy the table straight out of Excel or Word. For the untidy tables that come out of a PDF this is the easier route.

A header row is fine, and nothing enters your estimate by itself.

The grid is editable

Real BoQs do not arrive clean — rows break, a description spreads over two columns, blank rows sit in the middle. So the table can be repaired in place:

ControlWhat it does
Click any cellEdit the text
⇡Joins the row to the one above — for a description that broke in two
⇠Joins the column to the one on its left
×Deletes a row or a column
▴+ · +▾ · ◂+ · +▸New row or column

Mapping the columns

Which column holds the description, which the unit, the quantity, the rate. The app guesses and you correct it. The description column is required — matching will not start without it.

If there is no amount column, the app says so

With a total-amount column the app can check the quantity and rate against it. Without one it prints “quantity and rate have been guessed — check them” rather than guessing quietly.

Matching the items

For each row the app offers candidates from the book. Pick the right one, or leave it. Once matched, the book's rate sits alongside the quoted one.

Nothing is matched by force

Rows with no close enough counterpart stay unmatched. That is better than putting the wrong item against them — and those rows are usually the ones worth looking at anyway.

When the units differ

If the BoQ is in cft and the book in cum, the app converts — but it keeps the original quantity and unit in view (← 250 cft), so you can see for yourself whether the conversion is right.

Three tools on every row

ButtonWhat it does
🔍Search the schedule and pick the item yourself
🖩Rate analysis — how the rate is built up
📐Quantity from dimensions — length × width × height
↺Drop an overridden rate and go back to the book's
You can finish here without touching your estimate

The imported BoQ has a page of its own: it can be completed, priced and printed there. For a checking job that is usually all that is wanted, and your own estimate is left alone.

অধ্যায় ১০Chapter 10 নিজের দরের তালিকাYour own rate list

প্রতিষ্ঠানের নিজস্ব দর থাকলে সেটিও একটি বই হিসেবে রাখা যায় — ছয়টি পর্যন্ত। সরকারি বইয়ের পাশে বসে, একই ভাবে খোঁজা যায়, এস্টিমেটে ব্যবহার করা যায়।

তৈরি করা

Own SoR ট্যাব → Excel থেকে আনুন, নয়তো হাতে লিখুন। কলাম মিলিয়ে দিতে হবে — কোড, বিবরণ, একক, দর।

তিনটি সাব-ট্যাব

সাব-ট্যাবকী করে
আইটেম সম্পাদনাদর ও বিবরণ বদলানো
টেক-অফ হেডQuantity Take-off-এর খাত কোন কোডে বসবে
সরকারি সমতুল্যআপনার কোন আইটেম সরকারি বইয়ের কোনটির সমান
সমতুল্য একবার বসিয়ে রাখলে তুলনা নিশ্চিত হয়

লেখার মিল দেখে খোঁজা এখানে নির্ভরযোগ্য নয় — একই কাজ আপনার অফিস এক ভাবে লেখে, PWD আরেক ভাবে। তাই যেসব আইটেম তুলনা করবেন, সেগুলোর সমতুল্য একবার হাতে বসিয়ে রাখুন। ফাইলে সেভ থাকে, Excel থেকে নতুন করে আনলেও টিকে থাকে।

সংস্করণ তুলনা

দুটির বেশি নিজের বই থাকলে সংস্করণ তুলনা বোতাম আসে — যেমন ২০২৫ বনাম ২০২৬। কোড ধরে মেলানো হয়, অনুমান করা হয় না, তাই দুই তালিকায় একই কাজের কোড এক রাখতে হবে। ফল চারটি ভাগে: দর বদলেছে · নতুন এসেছে · বাদ গেছে · একক বদলেছে।

If your organisation keeps its own rates, they can sit here as a book of their own — up to six. They appear beside the government books, search the same way, and can be used in an estimate.

Creating one

Own SoR tab → bring it in from Excel, or type it. You map the columns: code, description, unit, rate.

Three sub-tabs

Sub-tabWhat it is for
Edit itemsRates and descriptions
Take-off headWhich code each take-off head lands on
Government equivalentWhich government item each of yours matches
Pin the equivalents once and the comparison becomes certain

Searching by description is not reliable here — your office writes a job one way and PWD writes it another. For the items you actually compare, pin the equivalent by hand. It is kept in the file and survives a fresh import from Excel.

Comparing versions

With two or more of your own books, a Compare versions button appears — 2025 against 2026, say. Matching is by code and nothing is guessed, so the same job has to carry the same code in both lists. The result comes in four parts: rate changed · new · dropped · unit changed.

অধ্যায় ১১Chapter 11 ছাপা, PDF ও ExcelPrint, PDF and Excel

এস্টিমেট পাতার ডান পাশে, সারাংশের নিচে।

বোতামকী দেয়
Print (Summary)আইটেম, পরিমাণ, দর, টাকা — অধ্যায় ধরে সাব-টোটালসহ
Print (মাপ breakdown)উপরেরটি, সাথে প্রতিটি পরিমাণ কীভাবে এল
BoQ (tender format)দর ছাড়া, দরপত্রে দেওয়ার মতো
CSV · Excelঅন্য সফটওয়্যারে নেওয়ার জন্য
⇄ অন্য বইয়ের দরে এই প্রাক্কলনপুরো প্রাক্কলন PWD, LGED, RHD, BWDB-র দরে পাশাপাশি, নিজের Excel-সহ — অধ্যায় ০৪

অ্যাপের সব Excel — এস্টিমেট, তুলনা, অন্য বইয়ের দরে প্রাক্কলন, দর বিশ্লেষণ — অ্যাপ যে ভাষায় আছে সেই ভাষায় নামে। কোড, সংখ্যা আর বইয়ের নিজের বিবরণ বদলায় না।

ছাপার আগে প্রিভিউ

যে কোনো Print বোতাম চাপলে শিটটা আলাদা উইন্ডোতে খুলে যায়, উপরে একটা সরু বার নিয়ে। Windows-এর প্রিন্ট ডায়ালগ তখনো আসে না — আগে দেখে নিন, তারপর ছাপুন।

বিকল্পকী করে
কাগজA4 · Legal · Letter
দিকলম্বা বা আড়াআড়ি — চওড়া breakdown-এ আড়াআড়ি লাগে
মার্জিনস্বাভাবিক · সরু · বাঁধাইয়ের জায়গা (বাঁ দিকে ২৫ মিমি, ফাইলে পাঞ্চ করার জন্য)
মাপ১০০ থেকে ৭০% — কমালে কেবল লেখা ছোট হয় না, পুরো পাতা নতুন করে সাজে, তাই প্রতি পাতায় বেশি সারি আসে
লেটারহেডনিজের ছাপা কাগজে ছাপলে বন্ধ করুন
স্বাক্ষরের ঘরপ্রস্তুতকারী / যাচাইকারী / অনুমোদনকারী
পাতা নম্বরকেবল PDF-এ — নিচে দেখুন

ছাপুন চাপলে Windows-এর ডায়ালগ আসে; ছাপুন বা বাতিল করুন, প্রিভিউ উইন্ডোটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাছা বিকল্পগুলো মনে রাখা হয় — পরের বার একই অবস্থায় খুলবে, আর বই বদলালেও বদলায় না।

PDF

প্রিভিউয়ের PDF বোতাম কাগজে যা যেত হুবহু তাই একটা ফাইলে লেখে, আর কোথায় রাখবেন জিজ্ঞেস করে। ফুটারে বাঁয়ে আপনার Ref ID, ডানে ৩ / ৭।

পাতা নম্বর কেবল PDF-এ, ছাপায় নয়

এটা আমাদের সীমা নয়, ব্রাউজার ইঞ্জিনের। ছাপার CSS মোট পাতা কত হবে তা জানতেই পারে না, তাই ছাপুন দিয়ে সরাসরি কাগজে নম্বর বসানো সম্ভব নয়। নম্বরসহ কাগজ দরকার হলে আগে PDF বানিয়ে সেটা ছাপুন।

Excel

Excel যে ফাইলটা দেয় সেটা মৃত সংখ্যার তালিকা নয় — ভিতরে আসল সূত্র থাকে। পরিমাণ বদলালে টাকার অঙ্ক, সাব-টোটাল, মোট, রিবেট, কনটিনজেন্সি — সব নিজে থেকে ঠিক হয়ে যায়।

  • প্রতিটি Part আলাদা ট্যাবে।
  • টাকার ঘর #,##0.00, পরিমাণ #,##0.###।
  • কলামের নামের সারিতে AutoFilter — এক খাত আলাদা করে দেখা যায়।
  • ছাপার এলাকা ও মার্জিন বসানো, Excel থেকেই ছাপা যায়।
Excel-এ কেন বোল্ড বা বর্ডার নেই

অ্যাপ যে লাইব্রেরি দিয়ে .xlsx লেখে, সেটি সেলের কোনো স্টাইল লিখতে পারে না — বোল্ড, বর্ডার, রঙ, লেখা wrap, কিছুই না। ওগুলো ওই লাইব্রেরির কেনা সংস্করণের সুবিধা। তাই বিবরণের কলাম চওড়া করে আর সারির উচ্চতা বাড়িয়ে পড়ার সুবিধা করা হয়েছে; সাজসজ্জা Excel-এ নিজে করতে হবে।

CSV

হালকা ফাইল, যেকোনো সফটওয়্যারে খোলে। খাতের নাম অ্যাপের ভাষা অনুযায়ী আসে। CSV ও Excel দুটোই Print-এর পাশের Part বাছাই মেনে চলে।

শিটের মাথায় যা বসে

প্রকল্পের নাম, Ref/EID, সংস্থা, জোন আর তারিখ — এস্টিমেট পাতার উপরের ঘরগুলোতে লিখলে ছাপা শিটে বসে যায়। লেটারহেডের লাইনটিও।

Down the right of the estimate page, under the summary.

ButtonWhat you get
Print (Summary)Items, quantities, rates, amounts, sub-totalled by chapter
Print (dimension breakdown)The same, showing how each quantity was arrived at
BoQ (tender format)Without rates, for issuing with a tender
CSV · ExcelFor taking into other software
⇄ This estimate at other schedules' ratesThe whole estimate at PWD, LGED, RHD and BWDB rates side by side, with its own Excel — Chapter 04

Every Excel file the app writes — estimate, comparison, estimate at other books' rates, rate analysis — comes out in the language the app is in. Codes, numbers and the books' own item text are left as they are.

The preview

Any Print button opens the sheet in a window of its own with a slim toolbar across the top. The Windows print dialog does not appear yet — look first, then print.

SettingWhat it does
PaperA4 · Legal · Letter
OrientationPortrait or landscape — a wide breakdown wants landscape
MarginsNormal · narrow · binding edge (25 mm down the left, for punching and threading)
Scale100 down to 70% — the page is laid out again rather than merely shrunk, so more rows fit
LetterheadTurn it off when printing on your own headed paper
Signature blockPrepared by / checked by / approved by
Page numbersOn the PDF only — see below

Print brings up the Windows dialog; print or cancel, and the preview window closes either way. Your settings are remembered, and they belong to the program rather than to a book, so switching books does not change them.

PDF

The PDF button in the preview writes exactly what would have gone on paper and asks where to keep it. The footer carries your Ref ID on the left and 3 / 7 on the right.

Page numbers are on the PDF, not on print

This is a limit of the browser engine, not a shortcut taken here. Print CSS has no way of knowing how many pages there will be, so Print cannot number them. If you need numbered paper, make the PDF first and print that.

Excel

The Excel file is not a list of dead numbers — the formulas are in it. Change a quantity and the amount, the category subtotal, the grand total, the rebate and the contingency all follow.

  • One tab per Part.
  • Money as #,##0.00, quantities as #,##0.###.
  • An AutoFilter on the header row, to pull out one category.
  • Print area and margins set, so it prints from Excel as it stands.
Why the Excel file has no bold or borders

The library the app writes .xlsx with cannot write cell styles at all — no bold, no borders, no colour, no wrapped text. Those are a paid feature of that library. So the description column is made wide and the rows tall enough to read instead; any dressing up is yours to do in Excel.

CSV

A light file that opens anywhere. Category names come out in whichever language the program is in. Both CSV and Excel honour the Part selector beside Print.

What goes at the head of the sheet

Project name, Ref/EID, agency, zone and date — fill these in at the top of the estimate page and they appear on the printed sheet, along with the letterhead line.

অধ্যায় ১২Chapter 12 প্রকল্প ও টেমপ্লেটProjects and templates

চলতি এস্টিমেট এমনিতেই জমা থাকে, আলাদা করে কিছু চাপতে হয় না। কিন্তু একাধিক কাজ পাশাপাশি চালাতে হলে নাম দিয়ে আলাদা করে রাখতে হবে — আর সেটার দুটি আলাদা উপায় আছে, যেগুলো এক জিনিস নয়।

বোতামকোথায়কী করে
💾 SaveEstimate টুলবার চলতি এস্টিমেট একটি .json ফাইল হিসেবে কম্পিউটারে নামায়
📂 OpenEstimate টুলবার ওরকম একটি .json ফাইল খুলে ফিরিয়ে আনে
📁 প্রজেক্ট তালিকাঅংশের বার নাম দিয়ে অ্যাপের ভিতরে রাখা প্রকল্পের তালিকা — সংরক্ষণ, খোলা, নাম বদল, মুছে ফেলা
টেমপ্লেট সেভঅংশের বার চলতি অংশের শিডিউল আইটেমগুলো টেমপ্লেট হিসেবে রাখে
টেমপ্লেট তালিকাঅংশের বার টেমপ্লেট প্রয়োগ করা বা মুছে ফেলা
Save আর প্রজেক্ট তালিকা এক জিনিস নয়

💾 Save একটি ফাইল বানায় — যেখানে খুশি রাখুন, ইমেইলে পাঠান, পেনড্রাইভে নিন, ব্যাকআপ করুন। 📁 প্রজেক্ট তালিকা অ্যাপের নিজের ভিতরে রাখে, এক ক্লিকে ফেরার জন্য — কিন্তু সেটি এই কম্পিউটারেই থাকে। অ্যাপ আনইনস্টল করলে ওই তালিকা চলে যেতে পারে; ফাইল যায় না। যে কাজটা হারালে চলবে না, সেটা Save দিয়ে ফাইল করে রাখুন।

টেমপ্লেট

একই ধরনের কাজ বারবার করলে — যেমন প্রতিটি আবাসিক ভবনে মোটামুটি একই আইটেম — একবার টেমপ্লেট বানিয়ে রাখলে পরের বার তালিকাটা আর নতুন করে সাজাতে হয় না।

  • সংরক্ষণ হয় কেবল চলতি অংশের আইটেম, পুরো এস্টিমেটের নয়।
  • শুধু শিডিউলের আইটেম — নিজের হাতে বসানো custom সারি টেমপ্লেটে যায় না।
  • প্রয়োগ করলে আইটেমগুলো চলতি অংশে পরিমাণ ১ ধরে বসে; পরিমাণ আপনাকে বসাতে হবে। আগে থেকে থাকা আইটেম দুবার বসে না।

অন্য বইয়ের ফাইল

PWD-র এস্টিমেট LGED-তে খোলা যাবে না

আইটেমের নম্বর বই ধরে আলাদা, তাই এক বইয়ের ফাইল আরেক বইয়ে খুললে ভুল আইটেম বসত। অ্যাপ সেটা করতে দেয় না — বলে দেয় ফাইলটা কোন বইয়ের, আর উপরের চিপ দিয়ে ওই বইয়ে গিয়ে আবার চেষ্টা করতে বলে।

সব কিছু আপনার কম্পিউটারেই

প্রকল্প, টেমপ্লেট, নিজের দরের তালিকা — কিছুই কোনো সার্ভারে যায় না। ফোল্ডারটি খুলতে উপরের মেনু বার থেকে সাহায্য → আমার ফাইল কোথায়?। ব্যাকআপ নিতে চাইলে ওই ফোল্ডারটি কপি করে রাখুন।

The estimate you are working on is kept automatically; there is nothing to press. Keeping several jobs side by side is what the named saves are for — and there are two different ways to do it, which are not the same thing.

ButtonWhereWhat it does
💾 SaveEstimate toolbar Writes a .json file to your computer
📂 OpenEstimate toolbar Reads one of those files back
📁 Project listPart bar Named projects kept inside the app — save, open, rename, delete
Save templatePart bar Keeps the schedule items of the current part as a template
Template listPart bar Apply a template, or delete one
Save and the project list are not the same thing

💾 Save produces a file — put it where you like, email it, carry it on a stick, back it up. 📁 Project list keeps the work inside the app for one-click return, but only on this computer. Uninstalling can take that list with it; a file survives. Anything you cannot afford to lose should be saved as a file.

Templates

If the same kind of job comes round often — much the same list of items in every residential building — building the list once saves doing it again.

  • Only the current part is saved, not the whole estimate.
  • Only schedule items — rows you typed in by hand do not travel.
  • Applying one drops the items into the current part at quantity 1; the quantities are still yours to enter. Items already present are not added twice.

A file from another book

A PWD estimate will not open under LGED

Item numbers differ from book to book, so opening one book's file under another would put the wrong items on the sheet. The app refuses, names the book the file belongs to, and tells you to switch with the chips at the top and try again.

All of it stays on your machine

Projects, templates, your own rate lists — none of it goes to a server. To open the folder, use Help → Where are my files? in the menu bar at the top of the window. To back it up, copy that folder.

অধ্যায় ১৩Chapter 13 লাইসেন্স ও হালনাগাদLicence and updates

ট্রায়াল

ইনস্টলের পর ১৪ দিন পুরো অ্যাপ চলে — key, কার্ড বা নিবন্ধন ছাড়াই। মেয়াদ শেষ হলে আপনার বানানো কিছুই মুছে যায় না — দেখা ও ছাপা যাবে, শুধু নতুন সম্পাদনা বন্ধ থাকবে।

কেনা

⋯ → 🔑 লাইসেন্স → টাকা পাঠিয়েছি। প্ল্যান, মেয়াদ, নাম, ফোন ও bKash TrxID দিন — কত টাকা পাঠাতে হবে অ্যাপ নিজেই দেখাবে। পাঠানোর সাথে সাথেই ৪৮ ঘণ্টার জন্য অ্যাপ পুরোদমে চলবে, আর ওই সময়ের মধ্যে লাইসেন্স স্থায়ী হবে।

key হাতে থাকলে Key আছে-তে বসিয়ে চালু করুন।

যন্ত্রের সংখ্যা

Personal ২টি, Official ৭টি কম্পিউটার। কম্পিউটার বদলালে পুরোনোটির অনুমতি ছাড়িয়ে নেওয়া যায় — support@bdestimator.com-এ লিখলেই হবে।

অফলাইনে চলা

অ্যাপ অফলাইনে চলে, কিন্তু লাইসেন্স যাচাইয়ের জন্য মাঝে মাঝে সংযোগ লাগে। টানা ৩০ দিন একবারও ইন্টারনেট না পেলে অ্যাপ read-only হয়ে যাবে; একবার সংযোগ পেলেই আবার স্বাভাবিক।

হালনাগাদ

অ্যাপ খোলার কিছুক্ষণ পর নিজে থেকেই দেখে নেয়, দিনে একবারের বেশি নয়। নতুন সংস্করণ থাকলে জিজ্ঞেস করবে — অনুমতি ছাড়া নামাবে না। ইন্টারনেট না থাকলে কিছুই বলবে না। নিজে দেখতে: উপরের মেনু বার থেকে সাহায্য → হালনাগাদ দেখুন।

মেয়াদের ভিতরে বইয়ের নতুন সংস্করণ এলে বাড়তি টাকা লাগবে না।

The trial

Fourteen days of the whole program after installing — no key, no card, no registration. When it ends nothing you made is lost: you can still open and print, only editing stops.

Buying

⋯ → 🔑 Licence → I've paid. Give the plan, the term, your name, phone and the bKash TrxID; the app shows you the amount to send. The moment you submit it, the app runs in full for 48 hours, and the licence is made permanent within that time.

If you already have a key, put it under I have a key and press Activate.

How many machines

Two on Personal, seven on Official. If you change computer the old one can be released — write to support@bdestimator.com.

Working offline

The program runs offline, but the licence needs checking now and then. If it goes thirty days without once reaching the internet it becomes read-only; one connection puts it right.

Updates

Shortly after opening, the app looks for a new version — not more than once a day. If there is one it asks; it will not download without your say-so. With no internet it says nothing at all. To look yourself, use Help → Check for updates in the menu bar at the top of the window.

A new edition of a book within your term costs nothing extra.

অধ্যায় ১৪Chapter 14 সমস্যা ও সমাধানWhen something goes wrong

যা দেখছেনযা করবেন
দর প্রত্যাশার চেয়ে আলাদা জোন আর দুর্গম এলাকার সেটিং দেখুন — দুটোই দর বদলায়।
তুলনায় নিজের বইয়ের আইটেম আসছে না Own SoR → সরকারি সমতুল্য-তে ওই আইটেমের জোড়া বসিয়ে দিন (অধ্যায় ১০)।
তুলনায় ভুল জোড়া বসেছে সেই দরে চাপ দিন, বিবরণ মিলিয়ে এটা না — সরান। আর কখনো আসবে না (অধ্যায় ০৪)।
RHD বা BWDB-তে কোনো জোড়া আসছে না ওই বইয়ের লেখা ছোট, তাই অনুমান প্রায় হয় না। ছকের নিচে বাছুন RHD দিয়ে নিজে বাছুন — পরের বার সরাসরি আসবে।
সংস্করণ তুলনায় প্রায় কিছুই মেলেনি দুই তালিকায় কোড আলাদা। একই কাজের কোড এক রাখতে হবে।
রডের ওজন বেশি লাগছে ওয়েস্টেজে ল্যাপ আবার যোগ করেননি তো? ল্যাপ আগেই ধরা আছে।
লাইসেন্স key কাজ করছে না হুবহু কপি করুন, শুরুতে-শেষে ফাঁকা যেন না থাকে। ইন্টারনেট লাগবে।
অ্যাপ read-only হয়ে গেছে ট্রায়াল শেষ, নয়তো ৩০ দিন অফলাইন। 🔑 বোতামে কারণ লেখা থাকবে।
কোন বোতাম কী করে মনে নেই F1 — এই ব্যবহারিকা, অফলাইনেও খোলে।
জানানোর সবচেয়ে সহজ উপায়

⋯ → ✉ সমস্যা জানান। অ্যাপ ও Windows-এর সংস্করণ নিজে থেকেই যুক্ত হয় — যেগুলো ছাড়া আমরা কিছু বুঝতে পারি না। আপনার এস্টিমেটের কোনো তথ্য যায় না, আর পাঠানোর আগে ঠিক কী যাবে তা দেখিয়ে দেওয়া হয়।

What you are seeingWhat to check
A rate is not what you expected The zone and the remote-area setting — both change rates.
Your own items never appear in a comparison Pin their government equivalents in Own SoR (chapter 10).
A comparison shows a wrong partner Press that rate, check the two descriptions and press Not this — remove. It will not come back (chapter 04).
Nothing appears from RHD or BWDB Their item text is short, so guessing rarely works. Use Pick in RHD under the table — next time the pair comes in directly.
A version comparison matched almost nothing The two lists use different codes. The same job must carry the same code.
The steel weight looks high Check you have not put the lap into the wastage as well.
A licence key is refused Copy it exactly, with no space at either end. It needs the internet.
The app has gone read-only Either the trial ended or it has been offline thirty days. The 🔑 button says which.
You cannot remember what a button does F1 — this manual, and it opens offline.
The easiest way to tell us

⋯ → ✉ Report a problem. The app and Windows versions are attached for you — without them we can work nothing out. Nothing from your estimate is sent, and you are shown exactly what will go before it does.